মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা | Daily AjKaler Kontho

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২৪, ৩:২২ অপরাহ্ন
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা

আজকালের কন্ঠ ডেস্ক : মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় শ্রীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেন,সহকারী কমিশনার ভূমি সাফফাত আরা সাঈদ, শ্রীনগর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবির, বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মাকসুদুল আলম ডাবলু, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএস নাজির হোসেন, মো: ফজলুর রহমান, হামিদুল্লাহ খান মুন, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, উপজেলা কৃষকলীগের সভাপতি রফিকুল ইসলাম ডালু, সাধারণ সম্পাদক রঞ্জিত মল্লিক।

আলোচনা সভা শেষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।