
আজকালের কন্ঠ ডেস্ক : সদ্যসমাপ্ত মেডিকেল ভর্তি পরীক্ষায় নকল সন্দেহে হুমাইরা ইসলাম ছোয়া নামে এক শিক্ষার্থীর উত্তরপত্র (ওএমআর শিট) ছেঁড়ার অভিযোগ ওঠে। এবার ওই শিক্ষার্থীকে পরিবারসহ সচিবালয়ে ডেকে অভিযোগ শুনলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সচিবালয়ে আসেন হুমাইরাসহ তার পরিবারের সদস্যরা। এ সময় অভিযুক্ত ওই পরিদর্শক ডা. নাফিসা ইসলামও আসেন।
জানা গেছে, এদিন অভিযোগ তোলা শিক্ষার্থী হুমাইরা ইসলাম ছোয়াসহ তার পরিবারের সদস্যদের সচিবালয়ে ডেকে পুরো ঘটনা শুনেছেন স্বাস্থ্যমন্ত্রী। অভিযুক্ত পরিদর্শক ডা. নাফিসা ইসলামের সঙ্গেও কথা বলেছেন তিনি। সবার কথা শোনার পর বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী।
সাক্ষাৎ শেষে হুমাইরার বাবা বলেন, স্বাস্থ্যমন্ত্রী আমাদের কাছে ওএমআর শিট ছিঁড়ে ফেলা বিষয়ে সেই দিনের পুরো ঘটনা শুনেছেন। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চেয়েছি। স্বাস্থ্যমন্ত্রী শিগগিরই সার্বিক বিষয় খতিয়ে দেখে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে মন্ত্রীর কাছে অভিযুক্ত পরিদর্শক এ ঘটনায় তার সম্পৃক্ততা অস্বীকার করেছেন।
ভর্তি পরীক্ষায় ওএমআর শিট ছেঁড়া ইস্যুতে মুখ খুললেন অভিযুক্ত পরিদর্শক
তিনি বলেন, আমরা স্বাস্থ্যমন্ত্রীর কাছে সিসিটিভি ফুটেজ দেখে সার্বিক তথ্য-প্রমাণাদি খতিয়ে দেখার অনুরোধ করেছি। তিনি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যে ব্যবস্থা নেবেন তার প্রতি আমার পরিবারের আস্থা রয়েছে।
তিনি বলেন, ওই দিন একজন শিক্ষার্থীও ভুল করেননি, ফলে ওএমআর শিটও পরিবর্তন করে দেওয়া হয়নি। তার খাতায় আমার সাইন নেই; থাকারও কথা না। কারণ, ওই সাইডে অভিযোগকারীর রোলও পড়েনি।
মেডিকেল ভর্তি পরীক্ষায় নকল সন্দেহে শিক্ষার্থীর উত্তরপত্র (ওএমআর শিট) ছেঁড়ার অভিযোগ তদন্ত করতে ৪ সদস্যের কমিটি করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এরই মধ্যে তদন্ত কমিটি বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছে সংশ্লিষ্ট সবাইকে। তারা জানিয়েছে এমন কোনো কোনো ঘটনাই ঘটেনি এই হলে।
আপনার মতামত লিখুন :