মাছবাহী পিকআপ উল্টে ২ ব্যবসায়ী নিহত | Daily AjKaler Kontho

মাছবাহী পিকআপ উল্টে ২ ব্যবসায়ী নিহত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৩, ২০২৪, ৭:২৫ অপরাহ্ন
মাছবাহী পিকআপ উল্টে ২ ব্যবসায়ী নিহত

আজকালের কন্ঠ ডেস্ক : মুন্সীগঞ্জের শ্রীনগরে মাছবাহী পিকআপ উল্টে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আরও পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের হাঁসারা এলাকায় সড়ক বিভাজনে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিরাজগঞ্জের মো. হাফিজ (৪০) ও শহিদুল (৪২)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মাছবাহী পিকআপটি মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে ঢাকামুখী লেনে হাঁসারা হাইওয়ে ফাঁড়ি সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে ধাক্কা খেয়ে পিকআপটি উল্টে যায়। এতে গুরুতর আহত হন পিকআপে থাকা সাতজন। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

হাঁসারা হাইওয়ে পুলিশের ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।