
আজকালের কন্ঠ ডেস্ক : আমতলী পৌরসভার নির্বাচনে মনানয়ন পত্র জমাদানের শেষ দিন মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত মেয়র পদে ৮ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। কাউন্সিলর পদে মোট প্রার্থী ৪৬ জন।
আমতলী উপজেলা নির্বাচন অফিস ও রিটার্নি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আমতলী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৮জন মনে পত্র দাখিল করেছেন।
প্রার্থীরা হল বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা মো. নাজমুল আহসান নাননু, মো. জিল্লুর রহমান, মো. আবুল কালাম আজাদ, জহিরুল ইসলাম কোখন, নুসরাত জাহান, কামাল মৃধা ,আবদুল্লাহ অঅল মামুন, ইফতেষার হাসান, জেছিকা তারতিলা যুথি।
কাউন্সিলর পদে সংরক্ষিত পদে ৩টি ওয়ার্ডে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। সাধারন ওয়ার্ডে ৯টি ওয়ার্ডে ৪৬ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। নির্বাচনে প্রার্থীতা বাছাই হবে ১৫ ফেব্রুয়ারি, বাছাইয়ে বাদ পরাদের আপিল নিষ্পত্তি হবে ১৯-২০ ফেব্রুয়ারি, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি, প্রতিক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি, ভোটগ্রহন করা হবে ৯ মার্চ।
আপনার মতামত লিখুন :