ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের ৪ দিনের মাথায় স্বামীর হাতে স্ত্রী খুন | Daily AjKaler Kontho

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের ৪ দিনের মাথায় স্বামীর হাতে স্ত্রী খুন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৩, ২০২৪, ৬:৩৭ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের ৪ দিনের মাথায় স্বামীর হাতে স্ত্রী খুন

আজকালের কন্ঠ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তাসলিমা আক্তার (২০) নামে এক নববধূকে জবাই করে এবং ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এই ঘটনার পর পলাতক রয়েছে নিহতের স্বামী আব্দুল হামিদ।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নববধূ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব গ্রামের আব্দুর রাজ্জাকের কন্যা। স্বামী আখাউড়া উপজেলার হিরাপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে হামিদুল (২৮)।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি শুক্রবার আনুষ্ঠানিকভাবে তাসলিমাকে উঠিয়ে আনে হামিদুল। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মাঝে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। তারই জের ধরে মঙ্গলবার দুপুরে ধারাল ছুরি দিয়ে তাসলিমাকে গলা কেটে হত্যা করে স্বামী হামিদুল।