পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০২৪, ৬:১৭ অপরাহ্ন
পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

আজকালের কন্ঠ ডেস্ক : দক্ষ পুলিশ,সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার আয়োজনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে রবিবার বিকালে থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম বার।

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গোলাম মোস্তুফার সভাপতিত্বে ও ইন্সপেক্টর তদন্ত শ্যামল মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মনতোষ বিশ্বাস,জেলা বিশেষ শাখার ডি আইও-১ মোমিনুল ইসলাম,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এবি সিদ্দিক,কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মুজিবুর রহমান বেলাল।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ মাদকবিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান।

বক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে। মাদকের সঙ্গে কোনো আপোষ নেই।