নেত্রকোণায় আওয়ামী লীগের কর্মীকে হত্যার প্রতিবাদে মানববদ্ধন | Daily AjKaler Kontho

নেত্রকোণায় আওয়ামী লীগের কর্মীকে হত্যার প্রতিবাদে মানববদ্ধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০২৪, ৪:১৩ অপরাহ্ন
নেত্রকোণায় আওয়ামী লীগের কর্মীকে হত্যার প্রতিবাদে মানববদ্ধন

নেত্রকোণা প্রতিনিধি : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুটার শামীম ও দুর্গাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আওয়াল বাহিনীর হামলায় আওয়ামী লীগ কর্মী মজিবুর রহমান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে দূর্গাপুর উপজেলার দক্ষিণ ভবানীপুরে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনে প্রায় চার হাজার নারী পুরুষ অংশগ্রহণ করে।

মানববন্ধনে অংশগ্রহণ করে বক্তারা শুটার শামীম বাহিনী ও আওয়াল বাহিনীর হামলায় নিহত মুজিবুর রহমান হত্যার আসামিদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, কুল্লাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক উজ্জ্বল তালুকদার, কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম, সাবেক মেম্বার ইদ্রিস আলী, নিহতের স্ত্রী ও ছেলে রাজন শেখ, এলাকাবাসীসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।