জেলেদের উপর ডাকাতের ককটেল বিস্ফোরণ | Daily AjKaler Kontho

জেলেদের উপর ডাকাতের ককটেল বিস্ফোরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৮, ২০২৪, ৬:১১ অপরাহ্ন
জেলেদের উপর ডাকাতের ককটেল বিস্ফোরণ

আজকালের কন্ঠ ডেস্ক : মাদারীপুরের রাজৈরে কুমার নদে মাছ ধরতে গিয়ে ডাকাতের ককটেলের আঘাতে ইমন মালো (১৮) নামে এক জেলে আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ভোররাতে কুমার নদের উপজেলার কবিরাজপুর অংশে এ মারাত্মক ঘটনা ঘটে।

এসময় ডাকাতদের ট্রলার থেকে কয়েকটি অব্যবহৃত ককটেল, লোহার রড, চাকু, তালা কাটার কেঁচি উদ্ধার করে পুলিশ। ইমন কবিরাজপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণদী গ্রামের রাম প্রসাদ মালোর ছেলে। সে বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ভূক্তভোগীর পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বুধবার সন্ধায় ইমন ও তার বাবা রাম প্রসাদসহ ৭/৮ জন ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে ৩ নদীর মোহনায় মাছ ধরতে যান। তারা জাল পেতে মাছ ধরার অপেক্ষায় বসে থাকেন। পরে ভোররাত আনুমানিক ৪ টার দিকে অপর একটি ইঞ্জিন চালিত ট্রলারে ৮/১০ জনের একটি ডাকাত দল শ্রীনদীর দিক থেকে উৎরাইলের দিকে যাচ্ছিল। এসময় ডাকাতদের ট্রলারে জেলেদের জাল জড়িয়ে ছিড়ে যায়।

কলাতলা নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই রুহুল আমিন জানান, ভোরের দিকে একটি ট্রলারকে আমরা সিগনাল দিলে তারা দ্রুতগতিতে চলে যাওয়ার চেষ্টা করে। জেলেরা এবং আমরা ধাওয়া দিলে ডাকাতরা ট্রলার রেখে ককটেলের বিস্ফোরন ঘটিয়ে পালিয়ে যায়।

এ বিস্ফোরনে ইমন পায়ে আঘাত পায়। এসময় ট্রলার থেকে দুটি অব্যবহৃত ককটেল, লোহার রড, চাকু, তালা কাটার কেঁচি উদ্ধার করা হয়েছে।