সাংবাদিকদের সাথে ডিসির মত বিনিময় সভা | Daily AjKaler Kontho

সাংবাদিকদের সাথে ডিসির মত বিনিময় সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৮, ২০২৪, ৫:২৭ অপরাহ্ন
সাংবাদিকদের সাথে ডিসির মত বিনিময় সভা

আজকালের কন্ঠ ডেস্ক : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।

বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পলাশবাড়ী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান।

বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, আনোয়ারা বেগম, সহকারী কমিশনার (ভূমি)মাহমাদুল হাসান, থানার অফিসার ইনচার্জ আরজু মহাম্মদ সাজ্জাদ হোসেন, পলাশবাড়ী পৌরসভার মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আনিসুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুর রহমান প্রমূখ।