ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামী হাবিব গ্রেফতার | Daily AjKaler Kontho

ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামী হাবিব গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৮, ২০২৪, ১:৩০ অপরাহ্ন
ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামী হাবিব গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : রাজধানীর কোতয়ালী এলাকা হতে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার এজাহার নামীয় পলাতক প্রধান আসামী হাবিব’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

অদ্য ০৮ ফেব্রæয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক সকাল ০৬:২০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার কোতয়ালী থানাধীন জিন্দাবাহার, নয়াবাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানার মামলা নং-৮৫, জিআর নং-৮৫, তারিখ-২৯/০১/২০২৪ খ্রিঃ; ধারা-৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০২০); তৎসহ ৮(১) পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ ও দন্ডবিধি আইন-১৮৬০ এর ৩২৩; ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার এজাহার নামীয় পলাতক প্রধান আসামী ধর্ষক মোঃ হাবিব হোসেন (২৩), পিতা-জাহাঙ্গীর আলম, সাং-মাতুয়াইল দক্ষিণপাড়া, থানা-যাত্রাবাড়ী, ঢাকা‘কে গ্রেফতার করে।