লক্ষীপাশা চৌরাস্তা বাজার ৭ দিনের নোটিশ ঘোষণা করার ১ দিন পরই বাজার উচ্ছেদ | Daily AjKaler Kontho

লক্ষীপাশা চৌরাস্তা বাজার ৭ দিনের নোটিশ ঘোষণা করার ১ দিন পরই বাজার উচ্ছেদ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০২৪, ৭:৩৬ অপরাহ্ন
লক্ষীপাশা চৌরাস্তা বাজার ৭ দিনের নোটিশ ঘোষণা করার ১ দিন পরই বাজার উচ্ছেদ

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়ার লক্ষীপাশা চৌরাস্তা কাঁচা বাজার ৭ দিনের নোটিশ ঘোষণা করার ১ দিন পরই বাজার উচ্ছেদ, বিপাকে কাঁচামালের ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা বলেন, প্রশাসন কর্তৃপক্ষ মাইকের মাধ্যমে ৭ দিনের নোটিশ ঘোষণা করেন। ১ দিন না যেতেই এই উচ্ছেদ অভিযান করা হলো এতে আমরা ব্যবসায়ীরা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছি। যেহেতু ৭ দিনের নোটিশ দিয়েছেন কর্তৃপক্ষ, ২/৩ দিন সময় পেলে কাঁচামাল বেঁচে দিতে পারতাম। এতে আমরা ক্ষতিগ্রস্ত কম হতাম। এখন পরিবার নিয়ে চলতে আমাদের বেশ কষ্ট হবে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা প্রশাসনসহ কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান, যেন তারা অন্যত্র যেকোন স্থানে এই ব্যবসা চালিয়ে যেতে পারে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে উদ্ধর্তন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আফরিন জাহানের নেতৃত্বে ঢাকা – কালনা – নড়াইল – যশোর – বেনাপোল মহাসড়কের লোহাগড়ার লক্ষীপাশা চৌরাস্তা বাজার এলাকায় সড়ক ও জনপথ বিভাগের রাস্তার ওপর ছোট-বড় একশ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

উচ্ছেদ অভিযানে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট অনিমেষ বিশ্বাস বলেন, সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান থাকবে। পর্যায়ক্রমে অন্যান্য এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে তিনি জানান।