টাঙ্গাইলে তিন ইটভাটায় ১৫ লাখ টাকা জরিমানা | Daily AjKaler Kontho

টাঙ্গাইলে তিন ইটভাটায় ১৫ লাখ টাকা জরিমানা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০২৪, ৬:৫৮ অপরাহ্ন
টাঙ্গাইলে তিন ইটভাটায় ১৫ লাখ টাকা জরিমানা

আজকালের কন্ঠ ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় তিনটি ইটভাটার মালিককে ১৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন ও জান্নাতুল নাঈম বিনতে আজিজের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত ওই অভিযান চালায়।

এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জমির উদ্দিনসহ পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত ছিলেন।

উপ-পরিচালক জমির উদ্দিন জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় মির্জাপুরের গোড়াই সৈয়দপুর এলাকার মেসার্স আশা ব্রিকস অ্যান্ড কোং ও মেসার্স নূরজাহান ব্রিকসকে ছয় লাখ টাকা করে এবং রানাশাল এলাকার মেসার্স হাকিম এন্টারপ্রাইজ নামক ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।