আহত পাখি নিয়ে হাসপাতালে চার পাখি প্রেমী | Daily AjKaler Kontho

আহত পাখি নিয়ে হাসপাতালে চার পাখি প্রেমী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০২৪, ৫:২১ অপরাহ্ন
আহত পাখি নিয়ে হাসপাতালে চার পাখি প্রেমী

আজকালের কন্ঠ ডেস্ক : শেরপুরের নকলায় আহত হয়ে পড়ে থাকা একটি ঈগল পাখিকে উদ্ধার করেছেন স্থানীয় চার পাখি প্রেমী।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কায়দা (বাজারদী) এলাকায় রাস্তার পাশে মাটিতে ডানা ঝাপটাচ্ছিন পাখিটি।

পরে বিষয়টি নজরে আসে পাখি প্রেমী নওশাদ শারফিন শুভ, মোস্তফা হাসান লিখন, আদিল ও পারভেজের। তারা হাতে নিয়ে দেখে পাখিটি আহত ও শরীর দিয়ে রক্ত ঝরছে।

পাখি প্রেমী নওশাদ শারফিন শুভ জানান, আমরা চার জন ব্যাক্তিগত কাজে যাচ্ছিন। তখন দেখি রাস্তার পাছে পড়ে পাখিটি কাতরাচ্ছেন। হয়তো তাকে কেউ আহত করেছেন।