গৌরনদীর হোসনাবাদ মাঃ বালিকা বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগীতা পুরুস্কার বিতরণ | Daily AjKaler Kontho

গৌরনদীর হোসনাবাদ মাঃ বালিকা বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগীতা পুরুস্কার বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ন
গৌরনদীর হোসনাবাদ মাঃ বালিকা বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগীতা পুরুস্কার বিতরণ

গৌরনদী প্রতিনিধি : বরিশাল জেলার গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী হোসনাবাদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ক্রীড়া প্রতিযোগিতা শেষে রোববার বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং ফোকাস বাংলা নিউজের চেয়ারম্যান মুহাম্মদ কামাল হোসেনএর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান, সরিকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মেজবা উদ্দিন আকন।

উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সরদার আবদুল হালিম, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সৈয়দ মাহবুব আলম।

কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক নাহীয়ান হোসেন রাতুল শরীফ প্রমুখ। শেষে বিজীয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।