বৈদ্যুতিক ট্রান্সফারমার চুরির মূলহোতাসহ গ্রেপ্তার ৫ | Daily AjKaler Kontho

বৈদ্যুতিক ট্রান্সফারমার চুরির মূলহোতাসহ গ্রেপ্তার ৫


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২৪, ৫:৪৪ অপরাহ্ন
বৈদ্যুতিক ট্রান্সফারমার চুরির মূলহোতাসহ গ্রেপ্তার ৫

আজকালের কন্ঠ ডেস্ক : কুমিল্লাসহ আশেপাশের জেলা থেকে চুরি হয় তিনশতাধিক বৈদ্যুতিক ট্রান্সফারমার। এমন ঘটনায় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে চোর চক্রের মূল হোতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় বিপুল পরিমাণ বৈদ্যুতিক ট্রান্সফারমারের যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

রোববার বেলা ১১টায় কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশ সুপার আবদুল মান্নান এসব তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা মুরাদনগর উপজেলার কাজিয়াতল এলাকার মোঃ মনির হোসেন (৩২), চান্দিনা উপজেলার আইলকামারা গ্রামের মোঃ সোহেল (৩০), কুমিল্লা নগরীর ভাটপাড়া এলাকার কামরুল হাসান (৩২), তিতাস উপজেলার দক্ষিন দূর্গাপুর গ্রামের মাঈন উদ্দিন (২৮) ও বুড়িচং উপজেলার দক্ষিন গ্রামের রুবেল আহমেদ ওরফে মিন্টু।

তাদের মধ্যে মনির, সোহেল ও রুবেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, নাজমুল হাসান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত রাজেস বড়ুয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় তাদের কাছ থেকে তামার তার ১৬ কেজি, স্টিলের পাত ৫০ কেজি, ৪৪ কেজি ওজনের তামার কয়েল, লোহার তার সাড়ে ১৪ কেজি, ৫টি ঢাকনা ও ট্রান্সফারমারের একটি খোসা উদ্ধার করা হয়েছে।