বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু না হলেও একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র : পিটার হাস | Daily AjKaler Kontho

বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু না হলেও একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র : পিটার হাস


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২৪, ৫:৩৭ অপরাহ্ন
বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু না হলেও একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র : পিটার হাস

আজকালের কন্ঠ ডেস্ক : মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, যদিও বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। এরপরও কিছু ইস্যুতে আমরা একসঙ্গে কাজ করতে চাই।

রোববার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

পিটার হাস বলেন, জলবায়ু পরিবর্তনসহ পরিবেশ ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র।