সৈয়দপুরে গাঁজাসহ ২ নারী আটক | Daily AjKaler Kontho

সৈয়দপুরে গাঁজাসহ ২ নারী আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৩, ২০২৪, ৩:৩০ অপরাহ্ন
সৈয়দপুরে গাঁজাসহ ২ নারী আটক

আজকালের কন্ঠ ডেস্ক : নীলফামারীর সৈয়দপুরে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের সাধুরবাড়ী গ্রাম থেকে গাঁজাসহ সেলিনা বেগম (৪৬) ও লাইলী বেগম (৬০) নামে দুই নারীকে শুক্রবার (২ ফেব্রুয়ারি) আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, ওই দুই নারী উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নে গাঁজা বিক্রি করে আসছিলেন। এর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে ওই ইউনিয়নের সাধুরবাড়ী থেকে ৭৫ পুড়িয়া গাঁজাসহ সেলিনা বেগম ও একই এলাকা থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ লাইলী বেগমকে আটক করা হয়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।