অজ্ঞাতনামা নারীর খন্ডিত লাশ উদ্ধার | Daily AjKaler Kontho

অজ্ঞাতনামা নারীর খন্ডিত লাশ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০২৪, ৭:১২ অপরাহ্ন
অজ্ঞাতনামা নারীর খন্ডিত লাশ উদ্ধার

আজকালের কন্ঠ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় মাথা ও পা বিহীন অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার বিকেলে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দ গ্রামের নোয়াহাঁটি গ্রামের একটি লাগেজ থেকে ওই নারীর খন্ডিত লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসাইন জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে একটি পুকুরের পাড় থেকে অজ্ঞাতনামা ওই নারীর খন্ডিত লাশ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ২৫ বা ২৬ বছর হবে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো সহ ঘটনার তদন্ত চলছে।