যৌনপল্লীর ৬শ শীতার্তের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ | Daily AjKaler Kontho

যৌনপল্লীর ৬শ শীতার্তের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০২৪, ৪:৪৭ অপরাহ্ন
যৌনপল্লীর ৬শ শীতার্তের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

আজকালের কন্ঠ ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর অসহায় ৬শ শীতার্ত নারী, শিশু ও প্রতিবন্ধীদের মাঝে সরকারিভাবে কম্বল বিতরণ করেছেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।

বৃহস্পতিবার (১ ফেব্রæয়ারি) বেলা ১২টায় যৌনপল্লী সংলগ্ন বেসরকারী সংগঠন মুক্তি মহিলা সমিতির হলরুমে প্রধান অতিথি হিসেবে তিনি এ কম্বল বিতরণ করেন।

বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র। উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদেও চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক সুবর্ণা রানী সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, অসহায় নারী ঐক্য কল্যান সমিতির সভানেত্রী ঝুমুর বেগম প্রমূখ।