
আজকালের কন্ঠ ডেস্ক : আমাদের নশতুন প্রজন্মের হৃদয়ে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠার প্রেরণা জাগাতে সুনামগঞ্জের দি জগন্নাথপুর ইসলামিক সোসাইটি। সিলেট ও জগন্নাথপুর ইসলামিক সোসাইটি ইউকে এর যৌথ আয়োজনে প্রথমবারের মতো মেধা বৃত্তি পরিক্ষায় উত্তীর্ণদের মেধাবৃত্তি, সম্মাননা স্মারক, সনদপত্র প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় শাহজালাল জামেয়া দ্বীনিয়া আলিম মাদ্রাসার বাস্তবায়নে ও ম্যানেজিং কমিটির সভাপতি ও দি ইসলামিক সোসাইটি সিলেট এর চেয়ারম্যান মো. আবু তাইদ এর সভাপতিত্বে ও মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা লুৎফর রহমান এর পরিচালনায় পবিত্র কুরআন তেলাওয়াত ও ইসলামি সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মেধাবৃত্তি পরিক্ষার আহব্বায়ক ও নিয়ন্ত্রক অধ্যক্ষ মো. আব্দুল কবির।
প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দ লোকমান আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর ইসলামিক সোসাইটি ইউকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুর রহিম কামালী, শিক্ষানুরাগী, সমাজকর্মী লন্ডন প্রবাসী মো. আব্দুল হালিম, পাঠলী ইউনিয়ন ৩নং ওয়ার্ড সদস্য মো. আবু সালেক, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা আজিজুর রহমান, লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক, অভিবাবক সদস্য সাজ্জাদ মিয়া সহ অন্যান্যরা।
আপনার মতামত লিখুন :