শ্রীপুরে গোবরের অরক্ষিত গর্তে পড়ে শিশুর মৃত্যু | Daily AjKaler Kontho

শ্রীপুরে গোবরের অরক্ষিত গর্তে পড়ে শিশুর মৃত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০২৪, ৭:৩৬ অপরাহ্ন
শ্রীপুরে গোবরের অরক্ষিত গর্তে পড়ে শিশুর মৃত্যু

আজকালের কন্ঠ ডেস্ক : গাজীপরের শ্রীপুরে বাড়ির পাশে থাকা গোবরের অরক্ষিত গর্তে পড়ে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অন্তত দেড় ঘন্টা পর স্বজনরা টের পেয়ে গর্ত থেকে তোলে হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে শিশুটিকে। এমন খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরের দিকে পৌর এলাকার কড়ইতলী এবাদুল্লা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ হোসেন (২) পৌর এলাকার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের আক্তারুজ্জামানের ছেলে। তিনি মাওনা চৌরাস্তার ব্যবসায়ী।

নিহতের মামা শহিদুল ইসলাম জানান, সব শিশুর সাথে খেলা করছিল সাজ্জাদ হোসেন। পরে সবার মাঝ থেকে আলাদা হয়ে মায়ের খোঁজ করতে করতে বাড়ির পশ্চিম পাশে চলে যায়।

শ্রীপুর থানার কর্তব্যরত অফিসার উপপরিদর্শক (এসআই) রওশন আলী যায়যায়দিনকে বলেন,”গর্তে পড়ে শিশুর মৃত্যুর এমন খবর কেউ থানায় অবগত করেনি। খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানাতে পারবো”।