তালা কেটে মোবাইলের দোকান চুরি | Daily AjKaler Kontho

তালা কেটে মোবাইলের দোকান চুরি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৯, ২০২৪, ১:১৮ অপরাহ্ন
তালা কেটে মোবাইলের দোকান চুরি

আজকালের কন্ঠ ডেস্ক : চট্টগ্রামের মিরসরাই পৌরসদর এলাকায় তালা কেটে তামরিজ মিডিয়া নামের একটি মোবাইল ফোনের দোকান চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। রবিবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে মিরসরাই পৌরবাজারের মিরসরাই থানা মসজিদ মার্কেটে এই চুরির ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বেলায়েত হোসেন জানান, তার দোকানে তালা কেটে ৪০টি মোবাইল ফোন, ৫০ হাজার টাকার মোবাইল রিচার্জ কার্ড, নগদ ১০ হাজার টাকা, মোবাইল সার্জার, সাউন্ড বক্স, বিভিন্ন বিন্ডের মোবাইল চার্জার সহ মোবাইলের প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে যায় । এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

মিরসরাই পৌর বাজার পরিচালনা কমিটির প্রচার সম্পাদক মো. নুর উদ্দিন জানান, এটি খুবই দুঃখ জনক ঘটনা। থানা ২০০ গজের মধ্যে দোকান চুরি হওয়ায় ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদুল ইসলাম জানান, চুরির ঘটনার খবর পাইনি। খোঁজ খবর নিচ্ছে বলে ওসি জানান।