সাজাপ্রাপ্তদের দেশে আনার উদ্যোগকে শক্তিশালী করা হবে : আইনমন্ত্রী | Daily AjKaler Kontho

সাজাপ্রাপ্তদের দেশে আনার উদ্যোগকে শক্তিশালী করা হবে : আইনমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৬, ২০২৪, ১২:৫৬ অপরাহ্ন
সাজাপ্রাপ্তদের দেশে আনার উদ্যোগকে শক্তিশালী করা হবে : আইনমন্ত্রী

আজকালের কন্ঠ ডেস্ক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যারা আইন এবং আদালত দ্বারা সাজাপ্রাপ্ত তাদের সকলকেই দেশে ফিরিয়ে আনার উদ্যোগকে আরও শক্তিশালী করা হবে।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

সরকার তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ রয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক ওইসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, যারা আমাদের দেশের আদালত দ্বারা সাজাপ্রাপ্ত এবং অত্যন্ত গর্হিত অপরাধ করেছে তাদের সকলকেই দেশে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত আছে।

মন্ত্রী বলেন, উদ্যোগ যেটা আছে সেটাকে আরও শক্তিশালী করা হবে। শ্রম আইন সংশোধন বিল জাতীয় সংসদের আগামী অধিবেশনে পাস হবে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, শ্রম আইন সংশোধন বিল এই সংসদের অধিবেশনে পাশ হবে।