বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১০ কিমি যানজট | Daily AjKaler Kontho

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১০ কিমি যানজট


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৬, ২০২৪, ১২:২১ অপরাহ্ন
বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১০ কিমি যানজট

আজকালের কন্ঠ ডেস্ক : ঘন কুয়াশায় একাধিক সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ১০ কিলোমিটার এলাকায় যানজট দেখা হয়েছে। এতে গন্তব্যে যাওয়ার যানবাহনের চালক ও যাত্রীরা বিপাকে পড়েছেন।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ৭টা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্ত থেকে এলেঙ্গা পর্যন্ত থেমে থেমে এ যানজটের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, ঘন কুয়াশার কারণে এলেঙ্গা ও ভূঞাপুর লিংক রোডে একাধিক সড়ক দুর্ঘটনা ঘটে ও একটি গাড়ি বিকল হয়ে যায়। সেগুলো সরাতে সময় লাগায় এ যানজট শুরু হয়।