
নিজস্ব প্রতিনিধি : যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামী ওসমান গনি’কে চট্টগ্রাম জেলার পাচলাইশ এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব।
গত ২৩ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ দুপুরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং র্যাব-০৭ এর সহযোগীতায় চট্টগ্রাম মহানগরীর পাচলাইশ থানাধীন হামজারবাগ এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে রাজধানী ঢাকার কদমতলী থানার মামলা নং-৭৬(০১)২১, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(গ); মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাজা ওয়ারেন্টভুক্ত ০২ বছর যাবৎ পলাতক আসামী ওসমান গনি (৪৫), পিতা-আব্দুল জব্বার, সাং-গোলদিঘীর উত্তর পাড়, থানা-কক্সবাজার, জেলা-কক্সবাজার,কে গ্রেফতার করে।
আপনার মতামত লিখুন :