আর্জেন্টাইন ভক্তদের সুখবর দিলেন স্কালোনি | Daily AjKaler Kontho

আর্জেন্টাইন ভক্তদের সুখবর দিলেন স্কালোনি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৫, ২০২৪, ১:৩৮ অপরাহ্ন
আর্জেন্টাইন ভক্তদের সুখবর দিলেন স্কালোনি

স্পোর্টস ডেস্ক : বেশ কিছুদিন ধরেই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ হিসেবে লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা চলছে। গত নভেম্বরে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারানোর পর তিনি দাবি করেছিলেন, তার জন্য দায়িত্ব চালিয়ে যাওয়া ‘জটিল’ হয়ে উঠছে।

এবার স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কালোনির দাবি, তার ওই কথা বিদায় কেন্দ্র করে কিছুই ছিল না।

তার ভাষ্যমতে, আমি সবসময়ই বলে আসছিলাম সময়টা থেমে থাকার এবং চিন্তা করার। এটা বিদায়ের কথা ছিল না। শুধু সেই মুহূর্তের প্রতিচ্ছবি ছিল। এখন আমাদের চালিয়ে যেতে হবে।

স্কালোনির মন্তব্য, অন্য কিছু ভাবার আগপর্যন্ত লিও (মেসি) চালিয়ে যাবে। সে মাঠে সময়টা উপভোগ করছে, এই কারণেই (খেলা) চালিয়ে যাবে। আমরা সব সময়ই বলে এসেছি, যখন আর পারবে না, তার আগপর্যন্ত তাকে চালিয়ে যেতে হবে। কারণ, (অবসরের) পরের সময়টা হবে খুব কঠিন।