ইজতেমায় চলবে ১৭টি স্পেশাল ট্রেন | Daily AjKaler Kontho

ইজতেমায় চলবে ১৭টি স্পেশাল ট্রেন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৩, ২০২৪, ১:৪৫ অপরাহ্ন
ইজতেমায় চলবে ১৭টি স্পেশাল ট্রেন

আজকালের কন্ঠ ডেস্ক : মুসল্লিদের সহজ যাতায়াতের জন্য আসন্ন বিশ্ব ইজতেমায় ১৭টি স্পেশাল ট্রেন চালু করবে বাংলাদেশ রেলওয়ে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রেলভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. কামরুল আহসান এই তথ্য জানান ৷ এ সময় রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম উপস্থিত ছিলেন।

কামরুল আহসান বলেন, প্রতি বছরের মতো এবারও মুসল্লিদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে স্পেশাল ট্রেন চালু করেছে। শুধু ২ ও ৯ ফেব্রুয়ারি (শক্রবার) ঢাকা-টঙ্গী ও টঙ্গী-ঢাকা রুটে দুটি জুম্মা স্পেশাল ট্রেন চলাচল করবে।

এ ছাড়া ৩ ও ১০ ফেব্রুয়ারি জামালপুর-টঙ্গী রুটে একটি স্পেশাল ট্রেন চলাচল করবে। আখেরি মোনাজাতের দিন (৪ ও ১১ ফেব্রুয়ারি) ঢাকা-টঙ্গী রুটে পাঁচটি ও টঙ্গী-ঢাকা রুটে পাঁচটি স্পেশাল ট্রেন চলাচল করবে। টঙ্গী-ময়মনসিংহ রুটে চলবে একটি স্পেশাল ট্রেন। পাশাপাশি টঙ্গী-টাঙ্গাইল রুটে একটি এবং ঈশ্বরদী-টঙ্গী-ঈশ্বরদী রুটে দুটি স্পেশাল ট্রেন চলাচল করবে।