
আজকালের কন্ঠ ডেস্ক : অতি মুনাফালোভীদের অতি তৎপরতার কারণেই চালের বাজারে আবার অস্থিরতা। পরিস্থিতি আরো খারাপের দিকে যাওয়ার আগেই সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে ক্যাব বলছে- অসাধু কারবারিদের ধরতে রাজনৈতিক সদিচ্ছার বিকল্প নেই। আর চাল ব্যবাসায়ী সমিতি বলছে, নির্বাচনের পর একসাথে ধান কেনায় তৈরি হয়েছে কৃত্রিম সঙ্কট। শিগগিরই দাম কমবে বলে মত তাদের।
বেশ কিছুদিন স্থিতিশীল থাকার পর একটু একটু করে অস্থির চালের বাজার। নির্বাচনের পরদিন থেকেই বাড়তে থাকে দাম। সরকারের শপথ নেয়ার পরদিন আরো বাড়ে। এখন ভালোমানের নাজিরশাইল ও মিনিকেট বিক্রি হচ্ছে ৬৮ থেকে ৮০ টাকা। মাঝারি মানের পাইজাম এবং বিআর ২৮ চালের কেজি ৬০ থেকে ৬২ এবং স্বর্ণা ৫৪ থেকে ৫৫ টাকা। পাইকাররা বলছেন, নির্বাচনের প্রভাব এখনো কাটেনি চালের বাজারে।
হঠ্যাৎ চালের দাম বাড়ার পেছনে অসাধু ব্যবসায়ীদের কারসাজিকেই দায়ী করছে ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব।
আপনার মতামত লিখুন :