
আজকালের কন্ঠ ডেস্ক : ভোলার দৌলতখানে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত প্রান্তিক জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের নিচে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে ২৩ জন প্রান্তিক জেলের মাঝে এ বকনা বাছুর বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোঃ সাইদুজ্জামান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মুকুল বলেন, আওয়ামী লীগ সরকার সব সময় জনগণের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রান্তিক মানুষদের ভালোবাসেন। এজন্য প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপহারস্বরূপ উপজেলার জেলেদের মাঝে বিনা মূল্যে বকনা বাছুর সহ বিভিন্ন উপকরণ দিয়ে থাকেন। এসময় মহান আল্লাহর কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন এমপি মুকুল।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন সহ অনেকে।
আপনার মতামত লিখুন :