জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা গ্রেপ্তার | Daily AjKaler Kontho

জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা গ্রেপ্তার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২৪, ১২:৫৯ অপরাহ্ন
জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা গ্রেপ্তার

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ নেতা আহম্মেদ নিজাম (৩৫)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (১৭ জানুয়ারি) সকালে র‌্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম এ তথ্য জানান।

র‌্যাব জানায়, আহম্মেদ নিজাম ২০১০ সালে একটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা সম্পন্ন করেন। সেখানে পড়া অবস্থায় তিনি হিযবুত তাহরীরের সঙ্গে সম্পৃক্ত হন। পরবর্তীতে ঢাকার বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করেন। বর্তমানে তিনি বাসায় বসে অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের কাজ করতেন। পাশাপাশি অফলাইন ও অনলাইনের মাধ্যমে হিযবুত তাহরীরের গ্রুপ লিডারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে বিভিন্ন মসজিদে রাষ্ট্র ও সরকারবিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করতেন

র‌্যাব কর্মকর্তা শিহাব করিম বলেন, গ্রেপ্তার আহম্মেদ নিজাম হিজবুত তাহরীরের শীর্ষ জঙ্গি এবং দাওয়াতি বিভাগের দায়িত্বে ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে জঙ্গি সংগঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।