
বাকেরগঞ্জ প্রতিনিধি:- নবনির্বাচিত সংসদ সদস্য মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) আব্দুল হাফিজ মল্লিক বরণ করতে বাকেরগঞ্জ উপজেলায় চলছে ব্যাপক সাজ-সজ্জা। বাস স্ট্যান্ড – সদর রোড থেকে -ডাকবাংলা, সাহেবগঞ্জ ৫ নং ওয়ার্ড, মাদ্রাসা, গার্লস স্কুল সংলগ্ন -তোরণ নির্মাণের কাজ। তুলাতুলে বিরিজ সরকারি কলেজ, গার্লস স্কুল, মাদ্রাসা , ও বাকেরগঞ্জ উপজেলা দেখা যাচ্ছে সাজসজ্জা। এছাড়াও বাকেরগঞ্জ জুড়ে ব্যানার ফেস্টুন, দায়িত্ব গ্রহণের আগেই উপজেলায় সাজবে রংবেরংয়ের আলোক সজ্জায়।
তোরণ নির্মাণে দেখা যাচ্ছে পৌর আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জমাদ্দর, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম রেজা, যুবলীগ নেতা হেমায়েত,ছাত্রলীগ নেতা রায়হান হাওলাদার কে, এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতা কর্মীরা বাকেরগঞ্জ জুড়ে ব্যানার ফেস্টুন দিয়ে উপজেলায় সাজবে রংবেরংয়ের আলোক সজ্জা।
উল্লেখ্য, নবনির্বাচিত সংসদ সদস্য মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) হাফিজ মল্লিক আগমন উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলা ব্যাপক শোডাউন ও বর্ণিল আতশবাজির প্রস্তুতি নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :