
বরিশাল জেলা প্রতিনিধি : বরিশালে বিএমপি’র রুপাতলিস্থ পুলিশ লাইন্সে নগর পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যদের নিয়ে ইংরেজি নববর্ষ-২০২৪ উপলক্ষে এক প্রীতিভোজের আয়োজন করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জনাব জিহাদুল কবির, বিপিএম-সেবা, পিপিএম মহোদয়।
১০ জানুয়ারি রাত ০৮:০০ টায়বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত উক্ত প্রীতিভোজে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মাননীয় বিভাগীয় কমিশনার, বরিশাল জনাব মোঃ শওকত আলী, সম্মানিত রেঞ্জ ডিআইজি বরিশাল জনাব মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম, সিও র্যাব-৮, বরিশাল লেঃ কর্ণেল কাজী যুবায়ের আলম শোভন, পিএসসি, জি+, আর্টিঃ, অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বরিশাল জনাব আবু আহাম্মদ আল মামুন সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
উল্লেখ্য যে, বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত বিভিন্ন পদ-পদবীর ১,৮০০ (এক হাজার আটশত) সদস্য উক্ত প্রীতিভোজে অংশগ্রহণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) জনাব হাসান মোঃ শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) জনাব মােহাম্মদ নজরুল হােসেন, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত)জনাব মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন স্তরের সকল পুলিশ সদস্যগণ।
আপনার মতামত লিখুন :