মেয়ের হাত ধরে ভোট দিলেন ভবানী বালা | Daily AjKaler Kontho

মেয়ের হাত ধরে ভোট দিলেন ভবানী বালা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৭, ২০২৪, ২:৪০ অপরাহ্ন
মেয়ের হাত ধরে ভোট দিলেন ভবানী বালা

আজকালের কন্ঠ ডেস্ক : ঘড়ির কাঁটাতে সময় তখন সকাল সাড়ে ৮টা। তবে চারিদিকে ঘন কুয়াশা দেখে সময় ঠাহর করা যায় না । এই শীত আর ঘন কুয়াশার উপেক্ষা করে লাঠিতে ভর করে মেয়ের সহায়তা নিয়ে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভবানীপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন ভবানী বালা। তার সঙ্গে এসেছিলেন মেয়ে শেফালী । মায়ের ভোট প্রদান প্রসঙ্গে শেফালী আজকের পত্রিকা প্রতিবেদকে জানান, মা বয়সের কারণে ভালোভাবে চলাফেরা করতে পারেন না। লাঠিতে ভর দিয়ে কোনমতে চলাফেরা করেন।

একই কেন্দ্রে নাতির সঙ্গে ভোট দিতে এসেছিলেন বৃদ্ধা সচি রানী। তাঁর নাতি সুব্রত প্রামানিক জানায়, দাদি হাঁটাচলা করতে পারেন না। বিছানায় শুয়ে থাকেন। তাই দাদিকে ভোট দেওয়ার জন্য সকাল সকালে ভ্যানে করে নিয়ে এসেছি।

নওগাঁর নিয়ামতপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে উৎসব মুখর পরিবেশে ভোটদানের চিত্র পাওয়া গেছে। বিভিন্ন কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল থেকেই ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোট প্রদান করছেন। বয়স্ক, প্রতিবন্ধী ভোটারদের ভোট প্রদানের ক্ষেত্রে বিশেষ সহায়তা করা হচ্ছে।