বিজিবির ৪ সদস্য আহত | Daily AjKaler Kontho

বিজিবির ৪ সদস্য আহত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০২৪, ১২:১১ অপরাহ্ন
বিজিবির ৪ সদস্য আহত

আজকালের কন্ঠ ডেস্ক : ভোলার মনপুরায় বিজিবির নির্বাচনী দায়িত্বরত একটি টহল গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় চার বিজিবি সদস্য আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে মনপুরার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত চার বিজিবি সদস্যের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন- হাবিলদার নুরুজ্জামান ও সিপাহী লক্ষণ। অপর দুজন সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন। তারা ব্যারাকে ফিরে গেছেন। নুরুজ্জামান ও লক্ষণ ভোলার ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মনপুরা থানার ওসি কামরুল ইসলাম জহির ও সদর হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য আবু মুছা বিষয়টি নিশ্চিত করেছেন।

মনপুরা থানার ওসি কামরুল ইসলাম জহির জানান, মনপুরা উপজেলায় নির্বাচনী ডিউটি করছিলেন নৌবাহিনী ও বিজিবির দুইটি টহল টিম। বিকেল ৫টার দিকে উত্তর সাকুচিয়া ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় বিজিবির টহল করা গাড়িটির সামনের অংশ ভেঙে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা চার বিজিবি সদস্য আহত হন। এরমধ্যে দুজনকে নৌবাহিনীর টহল টিম উদ্ধার করে ভোলার ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করেন।