ছাত্রলীগের জন্মদিন উদযাপন | Daily AjKaler Kontho

ছাত্রলীগের জন্মদিন উদযাপন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৪, ২০২৪, ১২:১৩ অপরাহ্ন
ছাত্রলীগের জন্মদিন উদযাপন

আজকালের কন্ঠ ডেস্ক : দেশের প্রাচীনতম রাজনৈকিক দল আওয়ামী লীগের ছাত্র সংগঠান বাংলাদেশে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ৯টায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু করে দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে নেতৃত্বদানকারী এই ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনটি।

এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হুসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মাজহার শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ কেন্দ্রীয় ও বিভিন্ন শাখার নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৮টায় ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগ নেতারা।