অ্যাডওয়ার্ড কলেজের শিক্ষার্থীদের দুটি বাস উপহার দিলেন : সাহাবুদ্দিন | Daily AjKaler Kontho

অ্যাডওয়ার্ড কলেজের শিক্ষার্থীদের দুটি বাস উপহার দিলেন : সাহাবুদ্দিন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৩, ২০২৪, ৬:২৯ অপরাহ্ন
অ্যাডওয়ার্ড কলেজের শিক্ষার্থীদের দুটি বাস উপহার দিলেন : সাহাবুদ্দিন

আজকালের কন্ঠ ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীদের জন্য শুভেচ্ছাস্বরূপ দুটি বাস উপহার দিয়েছেন।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে অধ্যক্ষের হাতে বাস দুটির চাবি, কাগজপত্র তুলে দেন রাষ্ট্রপতির পুত্র ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটির সদস্য মো. আরশাদ আদনান রনি।

এ সময় মো. আরশাদ আদনান রনি বলেন, আমার বাবা এই প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন। এই প্রতিষ্ঠানই নয়, পুরো পাবনা নিয়ে তিনি ভাবছেন। পাবনার জন্য অনেক ভাবনা নিয়ে এগোচ্ছেন। পাবনা জেলাকে তিনি আধুনিক, যুগোপযোগী ও টেকসই উন্নয়নের রোল মডেলে পরিণত করতে চান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি এডওয়ার্ড কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল আউয়াল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মাহবুব হাসান প্রমুখ।