যেসব সড়ক আজ বন্ধ থাকবে | Daily AjKaler Kontho

যেসব সড়ক আজ বন্ধ থাকবে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১, ২০২৪, ৬:২৮ অপরাহ্ন
যেসব সড়ক আজ বন্ধ থাকবে

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীতে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা উপলক্ষে যানবাহন চলাচলের ক্ষেত্রে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এজন্য কিছু সড়কে ডাইভারশন করবে ডিএমপির ট্রাফিক বিভাগ।

পয়েন্টসমূহ হলো সায়েন্সল্যাব ক্রসিং, পান্থপথ ক্রসিং, ধানমন্ডি ২৭নং রোড ক্রসিং ও ধানমন্ডি ৩ নম্বর রোড ক্রসিং।

নির্দেশনায় ডিএমপি জানিয়েছে

# মিরপুরের গাবতলী থেকে রাসেল স্কয়ার ও আজিমপুর অভিমুখী যাত্রীবাহী যানবাহন মানিক মিয়া অ্যাভিনিউ হতে ধানমন্ডি ২৭নং রোডে ডানে মোড় নিয়ে শংকর-ঝিগাতলা-সায়েন্সল্যাব হয়ে গন্তব্যে পৌঁছাবে।

# নিউমার্কেট ও সায়েন্সল্যাব হতে আগত রাসেল স্কয়ার অভিমুখী যাত্রীবাহী যানবাহন ধানমন্ডি ২নং রোডে বামে মোড় নিয়ে ঝিগাতলা-শংকর-ধানমন্ডি ২৭ নং রোড হয়ে গন্তব্যে পৌঁছাবে।

# রেইনবো, এফডিসি হতে রাসেল স্কয়ার অভিমুখী যাত্রীবাহী যানবাহন সোনারগাঁও ক্রসিংয়ে বামে মোড় নিয়ে বাংলামোটর দিয়ে শাহবাগ হয়ে গন্তব্যে পৌঁছাবে।