৪টি অস্ত্র সহ ১৩টি ককটেল উদ্ধার | Daily AjKaler Kontho

৪টি অস্ত্র সহ ১৩টি ককটেল উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৩১, ২০২৩, ৪:১৮ অপরাহ্ন
৪টি অস্ত্র সহ ১৩টি ককটেল উদ্ধার

আজকালের কন্ঠ ডেস্ক : বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া পানবাজার এলাকা থেকে ১৩টি ককটেল সহ ১টি বিদেশী পিস্তল, ৩টি ওয়ান শুটার গান, ৫টি পিস্তলের গুলি ও ১টি পিস্তলের কভার উদ্ধার করেছে খুলনা র‌্যাব-৬ এর একটি অভিযানিক দল।

উদ্ধার করা ককটেলগুলো ডিসপোজাল করা হয়েছে।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে র‌্যাব-৬ এর পরিচালক লেফট্যালেন্ট কর্নেল ফিরোজ কবীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া পানবাজার এলাকায় র‌্যাব-৬ এর একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করেন।

এসময় পরিত্যাক্ত অবস্থায় ১৩টি ককটেল সহ ১টি বিদেশী পিস্তল, ৩টি ওয়ান শুটার গান, ৫টি পিস্তলের গুলি ও ১টি পিস্তলের কভার উদ্ধার করেন। র‌্যাবের উপস্থিততি টের পেয়ে দুস্কৃতকারীরা পালিয়ে যায় বলে জানান। তাদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে।