১৬ জাপানি পাচ্ছেন নির্বাচন পর্যবেক্ষক কার্ড | Daily AjKaler Kontho

১৬ জাপানি পাচ্ছেন নির্বাচন পর্যবেক্ষক কার্ড


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২৩, ৩:১০ অপরাহ্ন
১৬ জাপানি পাচ্ছেন নির্বাচন পর্যবেক্ষক কার্ড

আজকালের কন্ঠ ডেস্ক :-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৬ জন জাপানিকে নির্বাচন পর্যবেক্ষক কার্ড দেওয়া হবে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক চিঠিতে তাদের নির্বাচন পর্যবেক্ষক কার্ড দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচনে ঢাকায় অবস্থিত জাপানিজ দূতাবাস থেকে আবেদন করা ১৬ জন নির্বাচন পর্যবেক্ষকের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর ও সদর দপ্তর প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর থেকে তাদের নিরাপত্তা ছাড়পত্র ও ভিসা ইস্যুকরণের ব্যাপারে অনাপত্তি জ্ঞাপন করেছে।

এ অবস্থায়, নির্বাচন কমিশনকে পরবর্তী কার্যক্রমের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

পররাষ্ট্র মন্ত্রণালয় যে ১৬ জনকে কার্ড ইস্যু করতে বলেছে – মাস্তো ওটানাবে, কাজিইসি পল কুরদা, আনরি উনু কিমানুরি, কিমিনারি ইমা, টাটসনুয়া মাছিদা, সিমুরাও কাটসুমি, টমো মিনামি, কোবায়াসি ইয়াকু, কানা কোয়াসি, থাই কুডু, হারুতা হিরোকি, কাউ হিরোসি, আটাউসি কাটাও, ওয়াটারু কাসমিয়া, টাকুয়া কাটাও, খই ইয়ামাটু।