প্রাণ গেল আনসার সদস্যের | Daily AjKaler Kontho

প্রাণ গেল আনসার সদস্যের


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৮, ২০২৩, ১:৪৯ অপরাহ্ন
প্রাণ গেল আনসার সদস্যের

আজকালের কন্ঠ ডেস্ক :- টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে রূপচান (৫০) নামে এক আনসার সদস্য নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চর ভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে বেলা ১১ টার দিকে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।

নিহত রূপচান টাঙ্গাইল সদর উপজেলার মগড়া গ্রামের হারু মন্ডলের ছেলে।

রেলওয়ে পুলিশের উপপরিদর্শক আকবর হোসেন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হয়ে থাকতে পারে।