
আজকালের কন্ঠ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জমে উঠেছে নির্বাচনী মাঠ। প্রার্থীদের প্রচার-প্রচারণায় মুখর নির্বাচনী এলাকাগুলো। ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে যে যেভাবে পারছেন প্রচার চালাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় কাঠের নৌকা মাথায় নিয়ে ঘুরে ঘুরে নৌকার পক্ষে প্রচারণা চালাচ্ছেন টুঙ্গিপাড়ার শাহজাহান সরদার (৬০) নামের এক ব্যক্তি।
দেখা যায়, শাহজাহান সরদার নামের এই নৌকা প্রেমিক ঘুগরি পায়ে ৪ ফিটের কাঠের নৌকা মাথায় নিয়ে সারাদিন হেঁটে হেঁটে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। নৌকায় ভোট চাইছেন।
এ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও দলের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রহমানের পক্ষে নৌকা মাথায় নিয়ে রাস্তায় রাস্তায় ভোট চেয়ে ঘুরছেন তিনি।
এ বিষয়ে শাহজাহান সরদার বলেন, ছোটবেলা থেকে বঙ্গবন্ধুকে ভালোবেসে এসেছি। নৌকা হলো বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি। ভোট এলেই আমি সারাদিন নৌকা মাথায় নিয়ে বিভিন্ন এলাকায় মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াই।
আপনার মতামত লিখুন :