গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সাতক্ষীরায় নৌকায় ভোট চাইলেন : প্রধানমন্ত্রী | Daily AjKaler Kontho

গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সাতক্ষীরায় নৌকায় ভোট চাইলেন : প্রধানমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২৩, ৬:৪৮ অপরাহ্ন
গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সাতক্ষীরায় নৌকায় ভোট চাইলেন : প্রধানমন্ত্রী

সাতক্ষীরা প্রতিনিধি : গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট চেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকালে রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন প্রান্ত থেকে পর্যায়ক্রমে সাতক্ষীরা জেলার সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সাতক্ষীরা বাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগের জয় যুক্ত করে এই গণতান্ত্রিক ধারাটি অব্যাহত রাখবেন। ইনশাআল্লাহ আগামী ৭ জানুয়ারী নৌকা মার্কার জয় হবে। বাংলাদেশ এখন উন্নত সমৃদ্ধ দেশ। সবাই গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে উন্নয়নের গতিশীলতা ধরে রাখবো।

এসময় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে সাতক্ষীরা বাসীর পক্ষ থেকে সরকার প্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জনসভায় নৌকার প্রার্থী সহ জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।