কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল মোটরসাইকে চালকের | Daily AjKaler Kontho

কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল মোটরসাইকে চালকের


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২৩, ৪:৪২ অপরাহ্ন
কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল মোটরসাইকে চালকের

আজকালের কন্ঠ ডেস্ক : কুমিল্লার দেবিদ্বারে কাভার্ডভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোঃ নজরুল ইসলাম (৫৫) নামের মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

রোবাবার (১৭ ডিসেম্বর) কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে দেবিদ্বার পৌর এলাকার বারেরা মহিলা মাদ্রাসার পূর্ব পাশে এ দূর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত মোটর সাইকেল চালক নজরুল ইসলাম (৫৫) দেবিদ্বার উপজেলার শিবনগর গ্রামের মৃত জহিরুল ইসলাম (ঝাড়ু ড্রাইভার) এর বড় ছেলে। তিনি পেশায় রড- সিমেন্ট ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও নিহতের ছোট ভাই মনির আহমেদ জানান, প্রচন্ড কুয়াশাচ্ছন্ন থাকায় দেবিদ্বার পৌর এলাকার বারেরা মহিলা মাদ্রাসার সামনে কুমিল্লাগামী কাভার্ড ভ্যান ও দেবিদ্বারগামী মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ওই দূর্ঘটনা ঘটে এবং মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হন।

এ ব্যপারে মীরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মঞ্জুর আফসার দূর্ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ওই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। দূর্ঘটনায় কবলিত পিকাপভ্যান ও মোটর সাইকেলটি জব্ধ করা হয়েছে।