বিশেষ ডাকটিকিট অবমুক্ত করলেন : প্রধানমন্ত্রী | Daily AjKaler Kontho

বিশেষ ডাকটিকিট অবমুক্ত করলেন : প্রধানমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২৩, ৬:৩৬ অপরাহ্ন
বিশেষ ডাকটিকিট অবমুক্ত করলেন : প্রধানমন্ত্রী

আজকালের কন্ঠ ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সরকারপ্রধান এ স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন।

এ ছাড়াও অনুষ্ঠানে একটি বিশেষ সিলমোহরও ব্যবহার করা হয়। পাশাপাশি উদ্বোধনী খাম, একটি ডাটাকার্ড অবমুক্ত করা হয়।

স্মারক ডাকটিকিট উন্মোচনকালে অন্যদের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাউদ্দিন উপস্থিত ছিলেন।

এই ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হবে। পরবর্তীতে সারাদেশের অন্যান্য জিপিও ও প্রধান পোস্ট অফিসগুলোতেও এটি পাওয়া যাবে।

এর আগে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৬টা ৩৪ মিনিটে স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, সরকারের পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।