
ফেনী প্রতিনিধিঃ- গেলো কিছুদিনের মধ্যে হুর হুর করে খুচরো বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্য পেঁয়াজ সহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায়। এতে সাধারণ মানুষ পড়েন বিপাকে। কোন ভাবেই থামানো যাচ্ছে না বাজার ব্যবসায়ী সিন্ডিকেট দের।
এমনি সময় গতকাল নিজ দায়িত্বে এবং হস্তক্ষেপে বাজার মনিটরিং করা শুরু করেছেন সোনাগাজী ৩নং মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল। চেয়ারম্যান এর হস্তক্ষেপে অবৈধ মজুমদারদের মজুদ রাখা পেঁয়াজ সহ বিভিন্ন পণ্য সীমিত দামে বিক্রি করান সাধারণ ক্রেতাদের মাঝে। এতে সাধারণ ক্রেতারা স্থানীয় চেয়ারম্যান এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জনসাধারণ আরো বলেন, চেয়ারম্যান বাদল এর মত করে প্রতিটি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও জনপ্রতিনিধি গন প্রতিটি বাজার এভাবেই মনিটরিং করেন, তাহলে অসাধু ব্যবসা-সম্পৃক্ত থাকা ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে দিয়ে বিক্রি করতে পারবে না।
আপনার মতামত লিখুন :