সীমান্তে ভারতীয় ২টি গরু ও ২টি মহিষ উদ্ধার | Daily AjKaler Kontho

সীমান্তে ভারতীয় ২টি গরু ও ২টি মহিষ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২৩, ১:৪৫ অপরাহ্ন
সীমান্তে ভারতীয় ২টি গরু ও ২টি মহিষ উদ্ধার

আজকালের কন্ঠ ডেস্ক : নওগাঁর পোরশার নিতপুর সীমান্তে ভারতীয় ২টি গরু ও ২টি মহিষ উদ্ধার করেছে ১৬বিজিবি নিতপুর ক্যাম্পের টহলদল।

নিতপুর ক্যাম্প কমান্ডার সুবেদার মাহফুজুর রহমান জানান,গত শুক্রবার দিবাগত রাত আড়াইটায় সিভিল সোর্স ও বিআইপি সদস্যের তথ্যের ভিত্তিতে নিতপুর বিওপির টহল কমান্ডার নায়েক আরিফুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল বিওপি হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ উত্তর দিকে এবং সীমান্ত পিলার ২৩১/৪ এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিকাটা নামক এলাকায় অভিযান পরিচালনা করে গরু ও মহিষ গুলি উদ্ধর করে।