
আজকালের কন্ঠ ডেস্ক : সিলেটের উপশহরে সড়কে বসে অবরোধের চেষ্টা করলে পুলিশ স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ৪ জন কর্মীকে আটক করেছে।
বুধবার বেলা ২টার দিকে নগরীর সোবহানীঘাট থেকে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে একটি মিছিল বের করেন।
মিছিলটি উপশহরে গিয়ে সড়কে বসে অবরোধের চেষ্টা করে। পরে পুলিশ এসে সড়ক অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশ ৪ জনকে আটক করে।
আটককৃতরা হলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, সদস্যসচিব আফসার খান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমদ ও সহসাংগঠনিক সম্পাদক আখতার হোসেন লিমন।
আপনার মতামত লিখুন :