
আজকালের কন্ঠ ডেস্ক : সাভারের আশুলিয়ায় একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যাত্রী সেজে থাকা কেউ এ বাসটিতে আগুন ধরিয়ে দেয় বলে ধারণা করছে পুলিশ। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাড়ইপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী লেনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পুলিশ জানান, চন্দ্রা এলাকা থেকে ছেড়ে আসা ইতিহাস পরিবহন নামে একটি বাস বাড়ইপাড়া পৌঁছালে বাসটির পেছনে অংশে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে বাসের পেছনে অংশের কয়েকটি সিট পুড়ে গেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
আপনার মতামত লিখুন :