মাদরাসার খাবারে বিষক্রিয়া, ১৮ শিক্ষার্থী হাসপাতালে | Daily AjKaler Kontho

মাদরাসার খাবারে বিষক্রিয়া, ১৮ শিক্ষার্থী হাসপাতালে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২৩, ৭:০৪ অপরাহ্ন
মাদরাসার খাবারে বিষক্রিয়া, ১৮ শিক্ষার্থী হাসপাতালে

আজকালের কন্ঠ ডেস্ক : গাইবান্ধা পৌর এলাকার একটি মাদরাসায় রান্না করা খাবার খেয়ে আবাসিক ১৮ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ শিক্ষার্থীরা গাইবান্ধা জেনারেল হাসপাতালের ডায়রিয়া বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. এএসএম রুহুল আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গাইবান্ধা পৌরশহরের হাফেজিয়া ফোরকানিয়া কওমি মাদরাসা ও এতিমখানায় সোমবার রাতের রান্না করা খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়। ডায়রিয়ায় আক্রান্ত হলে সকালে তাদের হাসপাতালে ভর্তি করে মাদরাসা কর্তৃপক্ষ।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, মঙ্গলবার সকালে ওই মাদরাসার ১৮ শিক্ষার্থী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসে। অবস্থা পর্যবেক্ষণ করে তাদের সবাইকে ভর্তি নেওয়া হয়েছে। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে (বিভাগে) তাদের চিকিৎসা চলছে।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. এএসএম রুহুল আমীন জানান, শিক্ষার্থীদের ফুড পয়জোনিং (খাবারে বিষক্রিয়া) হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এটি খাবার বা পানির কারণে হয়েছে। তবে বর্তমানে শিক্ষার্থীরা এখন শঙ্কামুক্ত।