সারাদেশে ২৩৮টি যানবাহনে আগুন | Daily AjKaler Kontho

সারাদেশে ২৩৮টি যানবাহনে আগুন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৩, ৫:০২ অপরাহ্ন
সারাদেশে ২৩৮টি যানবাহনে আগুন

আজকালের কন্ঠ ডেস্ক : গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন থেকে এখন পর্যন্ত সারাদেশে ২৩৮টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (৩ ডিসেম্বর) বিকালে ফায়ার সার্ভিস সদরদপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা শাজাহান শিকদার এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৮ অক্টোবর থেকে ৩ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত ২৪৪টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৩৮টি যানবাহন ও ১৫টি স্থাপনায় আগুন দেওয়ার পাশাপাশি একটি অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনা রয়েছে।

আগুন দেওয়া যানবাহনের মধ্যে ১৪৯টি বাস, ৩৯টি ট্রাক, ২০টি কাভার্ড ভ্যান, ৮টি মোটরসাইকেল এবং অন্যান্য ২২টি গাড়ি রয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড ও নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সরকারের পদত্যাগের দাবিতে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। এরপর থেকে মঙ্গলবার, শুক্রবার ও শনিবার ব্যতীত দফায় দফায় হরতাল-অবরোধ কর্মসূচি করে যাচ্ছে দলটি।